মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সিনিয়র সদস্য ফটো সংবাদিক গোলাম বারী ইউনুসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডিইউজে’র সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন ।

আজ রোববার, ১২ জুলাই ২০২৬, এক বিবৃতিতে তারা এ শোক জানান। রোববার দিবাগত রাতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মানিকনগর বাসাসংলগ্ন মসজিদে প্রথম জানাজা শেষে কুমিল্লার চৌদ্দগ্রামে দ্বিতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

  • প্রেস বিজ্ঞপ্তি

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *