কোকা-কোলা বাংলাদেশ ফ্রন্ট লাইন মার্কেটিং বিভাগের পরিচালক (ডিরেক্টর–ফ্রন্ট লাইন মার্কেটিং) হিসেবে লায়লা ফারজানার নিয়োগের ঘোষণা দিয়েছে।

লায়লা ফারজানার বিপণন, মিডিয়া, ডিজিটাল রূপান্তর, ট্রেড মার্কেটিং এবং ক্যাটাগরি ম্যানেজমেন্টে ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। কোকা-কোলা বাংলাদেশে যোগদানের আগে তিনি ইউনিলিভার বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং, মিডিয়া অ্যান্ড ডি-কমার্স (ডিএমসি) বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্র্যান্ডের ডিজিটাল মার্কেটিং, মিডিয়া এবং ডি-কমার্স কার্যক্রমের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি মিডিয়া বিনিয়োগ ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন।

ইউনিলিভারে আট বছরের কর্মজীবনে তিনি ক্যাটাগরি ম্যানেজমেন্ট, কাস্টমার মার্কেটিং এবং মিডিয়াসহ বিভিন্ন নেতৃত্বের ভূমিকায় কাজ করেছেন। তার আগে তিনি গ্রামীণফোন, বাংলালিংক এবং সুইসকন্ট্যাক্ট-ক্যাটালিস্টে বিপণন ও ট্রেড-সংক্রান্ত বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তথ্যনির্ভর বিপণন কৌশল, ভোক্তাকেন্দ্রিক পরিকল্পনা এবং আন্তঃবিভাগীয় সমন্বয়ের মাধ্যমে ব্র্যান্ড গড়ে তোলার ক্ষেত্রে তিনি কাজ করেছেন।

নতুন দায়িত্ব প্রসঙ্গে লায়লা ফারজানা বলেন, ‘কোকা-কোলা বাংলাদেশ-এর সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। প্রতিষ্ঠানটির ব্র্যান্ডগুলোর প্রবৃদ্ধিতে অবদান রাখার পাশাপাশি ভোক্তাদের জন্য অর্থবহ অভিজ্ঞতা তৈরিতে কাজ করতে চাই। একই সঙ্গে আমাদের টিম, বোতলজাতকরণ অংশীদার, গ্রাহক ও অন্যান্য অংশীজনের সঙ্গে সমন্বয় করে বাজারে প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রাখতে আগ্রহী।’

কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মঈন উল্লাহ চৌধুরী বলেন, ‘কোকা-কোলা বাংলাদেশ-এ লায়লা ফারজানাকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। বিপণন ও বাণিজ্যিক কার্যক্রমে তার বহুমুখী অভিজ্ঞতা আমাদের দলকে আরও শক্তিশালী করবে। নতুন দায়িত্বে তার সফলতা কামনা করি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে স্নাতক লায়লা ফারজানার কাস্টমার মার্কেটিং ও ভোক্তাকেন্দ্রিক কৌশল প্রণয়নে উল্লেখযোগ্য অভিজ্ঞতা রয়েছে।

কোকা-কোলা বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) যুক্তরাষ্ট্রের আটলান্টাভিত্তিক দ্য কোকা-কোলা কোম্পানির (টিসিসিসি) পরোক্ষভাবে শতভাগ মালিকানাধীন একটি সহযোগী প্রতিষ্ঠান। অনুমোদিত বোতলজাতকরণ অংশীদার কোকা-কোলা বাংলাদেশ বেভারেজ লিমিটেড (সিসিবিবিএল) এবং আব্দুল মোনেম লিমিটেডের (এএমএল) মাধ্যমে প্রতিষ্ঠানটি ১৯৬২ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে কোকা-কোলা, কোকা-কোলা জিরো সুগার, ডায়েট কোক, স্প্রাইট, স্প্রাইট মিন্ট, স্প্রাইট জিরো সুগার, ফ্যান্টা, ফ্যান্টা অ্যাপল, কিনলে ওয়াটার এবং কিনলে সোডাসহ বিভিন্ন নন-অ্যালকোহলিক পানীয় বাজারজাত করছে।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, বাংলাদেশে দীর্ঘদিনের কার্যক্রমের ধারাবাহিকতায় কোকা-কোলা উদ্ভাবন ও টেকসই উন্নয়ন উদ্যোগে বিনিয়োগ করে আসছে। একটি সামাজিক-অর্থনৈতিক প্রভাব বিষয়ক গবেষণা অনুযায়ী, বাংলাদেশে কোকা-কোলা সিস্টেম প্রায় ২২ হাজার ১০০ জনের কর্মসংস্থানে অবদান রাখছে, যার মধ্যে ৮০০টি প্রত্যক্ষ এবং ২১ হাজার ৩০০টি পরোক্ষ কর্মসংস্থান।

  • প্রেস বিজ্ঞপ্তি

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *