দিনাজপুর প্রতিনিধি।।১২ জুলাই ২০২৬ খ্রি. ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়।পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। বৃক্ষ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে বৈশ্বিক উষ্ণতা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি বায়ুর গুণগত মান উন্নয়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা, মাটিক্ষয় প্রতিরোধ, ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতেও বৃক্ষের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কর্মসূচির অংশ হিসেবে পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়ের নির্দেশনায় জেলা পুলিশের সকল থানা, পুলিশ ফাঁড়ি ও তদন্তকেন্দ্রে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মসূচির আওতায় প্রতিদিন কমপক্ষে ১০০টি গাছের চারা রোপণ করা হচ্ছে। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দিনাজপুর জেলা পুলিশের এ উদ্যোগ ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক); জনাব মোঃ আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দিনাজপুর; এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। Post Views: 40 Post navigation ভাঙ্গায় দ্রুতগামী পরিবহনের চাপায় নিহত-৫ দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়েবিশ্ব জনসংখ্যা দিবস পালিত