বিনোদন ডেস্ক :জুরাসিক পার্ক সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত অভিনেতা স্যাম নেইল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তার পরিবারের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, “গভীর শোকের সঙ্গে স্যাম নীলের বর্ধিত পরিবার জানাচ্ছে যে, তিনি সোমবার, ১৩ জুলাই, অস্ট্রেলিয়ার সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন”।বিবিসি “স্যাম তার পরিবারের সদস্যদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেন এবং জীবনের মতোই মৃত্যুকেও তিনি সেই মর্যাদা ও সম্মানের সঙ্গে গ্রহণ করেছেন। তার মৃত্যু ছিল আকস্মিক ও অপ্রত্যাশিত। তবে পরিবার কৃতজ্ঞ যে তিনি শেষ পর্যন্ত ক্যান্সারমুক্ত ছিলেন”। বিবৃতিতে পরিবারের পক্ষ থেকে সেন্ট ভিনসেন্ট প্রাইভেট হাসপাতালের চিকিৎসক, নার্স এবং সকল কর্মির প্রতি তাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে জানানো হয় যে, এ বিষয়ে পরবর্তীতে আরও বিস্তারিত তথ্য জানানো হবে। তবে এই মুহূর্তে পরিবারের পক্ষ থেকে এই অপূরণীয় শোকের সময় পরিবারের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করা হয়েছে। এর আগে ২০২৩ সালের মার্চ মাসে স্যাম নেইল প্রকাশ করেন যে, তার ক্যান্সার ধরা পড়েছে। তিনি এটিকে ‘অত্যন্ত ভয়ংকর ও আক্রমণাত্মক ধরনের’ নন-হজকিন লিম্ফোমা বলে বর্ণনা করেছিলেন। তবে চলতি বছরের এপ্রিল মাসে তিনি গণমাধ্যমকে জানান যে, থেরাপি নেয়ার পর তিনি সম্পূর্ণ ক্যান্সারমুক্ত হয়েছেন। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সেভেন নিউজকে তিনি বলেছিলেন, “এইমাত্র আমার একটি স্ক্যান হয়েছে এবং আমার শরীরে এখন আর কোনো ক্যান্সার নেই। এটা সত্যিই অসাধারণ একটি বিষয়।” অভিনেতার পরিবারের প্রকাশিত বিবৃতিতেও নিশ্চিত করা হয়েছে যে, মৃত্যুর আগ পর্যন্ত নীল ‘ক্যান্সারমুক্ত ছিলেন’। সেখানে তার মৃত্যুকে ‘আকস্মিক ও অপ্রত্যাশিত’ বলে উল্লেখ করা হয়েছে। -ত.বি. Post Views: 44 Post navigation স্ত্রীকে ‘অপহরণ’ করে মধুচন্দ্রিমায়! এ কেমন প্রেম-ভ্রমণে মজেছেন নয়া প্রজন্মের দম্পতিরা?