·ন্যাশনাল ব্যাংকের সার্বিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা, বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলা এবং ভবিষ্যৎ কৌশলগত কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে ঢাকা সিটি অঞ্চলের ৩৫টি শাখার ব্যবস্থাপকদের নিয়ে গত ২৯ জুলাই ২০২৬ একটি গুরুত্বপূর্ণ বিজনেস রিভিউ মিটিং ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে । ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. মেলিতা মেহজাবিন-এর সভাপতিত্বে আয়োজিত এই সভায় ব্যাংকের শীর্ষস্থানীয় নির্বাহীবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে অত্যন্ত গভীর ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে আমানত সংগ্রহ, ঋণ আদায়, খেলাপি ঋণ হ্রাস, শাখাভিত্তিক ঝুঁকি ব্যবস্থাপনা, ব্যয় ব্যবস্থাপনা, জনবল দক্ষতা এবং শাখাভিত্তিক সার্বিক বর্তমান চিত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়। প্রতিটি শাখার ব্যবস্থাপক নিজ নিজ এলাকার ব্যবসায়িক সম্ভাবনা ও বিদ্যমান প্রতিকূলতা তুলে ধরেন, যার প্রেক্ষিতে চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট, সময়োপযোগী ও বাস্তবমুখী কৌশলগত দিকনির্দেশনা প্রদান করেন।সভায় ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্ব অর্জনে গ্রাহক আস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর জোরালো গুরুত্ব আরোপ করা হয়। চেয়ারম্যান তার বক্তব্যে উল্লেখ করেন যে, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে ব্যাংকের প্রতিটি স্তরে সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আপসহীন পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে। আমানতের প্রবাহ বৃদ্ধি, শ্রেণীকৃত ঋণ কার্যকরভাবে হ্রাস, ঋণ আদায় কার্যক্রম গতিশীল করা এবং প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির এবং কঠোর ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিটি শাখাকে স্বাবলম্বী ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করার জন্য তিনি আহ্বান জানান। পাশাপাশি, স্থানীয় বাজারের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগিয়ে নতুন গ্রাহক সৃষ্টি এবং বিদ্যমান গ্রাহকদের সঙ্গে আস্থার সম্পর্ক সুদৃঢ় করার ওপর বিশেষ তাগিদ দেয়া হয়।তিনি আরও বলেন, ব্যাংকের স্বার্থ, নীতিমালা ও সুশাসনের প্রতি পূর্ণ আনুগত্য বজায় রেখে প্রতিটি শাখা ব্যবস্থাপককে নির্ভয়, আত্মবিশ্বাসী ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ব্যাংকের সার্বিক স্বার্থে সঠিক সিদ্ধান্ত গ্রহণে কোনো ধরনের অযথা দ্বিধা বা সংকোচ না রেখে সাহসিকতা, সততা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার জন্য তিনি সকলকে আহ্বান জানান ।ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল শাহ্ সৈয়দ রাফিউল বারী-এর সুচারু সঞ্চালনায় অত্যন্ত প্রাণবন্ত ও ফলপ্রসূ পরিবেশে সভাটি সম্পন্ন হয়। সভার সমাপ্তিলগ্নে উপস্থিত সকল শাখা ব্যবস্থাপক ব্যাংকের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন, খেলাপি ঋণ সংস্কৃতির উত্তরণ এবং গ্রাহকসেবাকে আরও প্রযুক্তি নির্ভর ও জনবান্ধব করার মাধ্যমে ন্যাশনাল ব্যাংক পিএলসি-কে একটি শক্তিশালী ও অগ্রণী আর্থিক প্রতিষ্ঠানে পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। National Bank Limited পেজ থেকে Post Views: 28 Post navigation ক্যাশলেস লেনদেনের প্রসারে ব্র্যাক ইউনিভার্সিটিতে ব্র্যাক ব্যাংকের ‘বাংলা কিউআর’ চালু ক্যাশলেস ভিশন বাস্তবায়নে হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা