​মাহমুদুর রহমান (তুরান),ভাঙ্গা,(ফরিদপুর)প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় আসন্ন ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত সমাবেশ সফল করার লক্ষ্যে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক প্রস্তুতির অংশ হিসেবে সমাবেশস্থল পরিদর্শন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
​প্রস্তুতি সভায় অনুষ্ঠানের সার্বিক আয়োজন সুশৃঙ্খল, সফল ও স্মরণীয় করে তুলতে সংশ্লিষ্ট নেতা-কর্মিদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এমপি শহিদুল ইসলাম বাবুল। সভায় সমাবেশ সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, কঠোর শৃঙ্খলা বজায় রাখা এবং নেতাকর্মিদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
​সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সি,কৃষক দলের সভাপতি খন্দকার আব্দুস সামাদ সহ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং দলের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তারা আগামী দিনের কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভা শেষে নেতাকর্মিদের সাথে নিয়ে নির্ধারিত সমাবেশস্থল পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি মাঠ পর্যায়ের প্রস্তুতির সার্বিক খোঁজখবর নেন এবং কর্মসূচিকে একটি সফল গণজমায়েতে রূপ দিতে সকলকে একসাথে মাঠে থাকার আহ্বান জানান।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *