আগামী ১৯ সেপ্টেম্বর দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন:সভাপতি পদে লড়ছেন এম রফিক দিনাজপুর প্রতিনিধিঃদিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং রাজ ১১৬৭) দীর্ঘ প্রতীক্ষিত ত্রিবার্ষিক নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে মোটর শ্রমিকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং নানা জল্পনা-কল্পনা।এবারের নির্বাচনে সাধারণ শ্রমিকদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শ্রমিকদের আস্থা ও ভরসার কাণ্ডারি, সংগঠনের তিনবারের সাবেক সফল সভাপতি এম রফিক। শ্রমিকদের অধিকার আদায় এবং তাদের কল্যাণে তার দীর্ঘদিনের অবদানের কারণে তিনি আবারও সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। শ্রমিক অঙ্গনে এম রফিক একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতা হিসেবে পরিচিত। অতীতে তার তিনবারের সফল নেতৃত্বকালে শ্রমিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং তাদের বিভিন্ন দাবিদাওয়া আদায়ে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। সাধারণ শ্রমিকদের মতে, এম রফিক পুনরায় সভাপতি নির্বাচিত হলে সংগঠনের শৃঙ্খলা ফিরে আসবে এবং শ্রমিকদের অধিকার সুরক্ষা আরও সুদৃঢ় হবে। Post Views: 31 Post navigation চাঁদের দক্ষিণ মেরুতে গিয়ে বাঁচতে পারে অন্তত পাঁচটি অণুজীব! নির্দিষ্ট একটি সময় পর্যন্ত, গবেষণায় দেখলেন বিজ্ঞানীরা স্বাস্থ্য মন্ত্রনালয়ের যুগ্মসচিব দিনাজপুর সফর উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা