আন্তর্জাতিক ডেস্ক :নেপালের রাসুয়ায় ভয়াবহ বন্যার পর যোগাযোগ নিখোঁজ মানুষের সংখ্যা বেড়ে এক হাজার ৯২৪ জনে দাঁড়িয়েছে।বিবিসি দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ তথ্যে দেখা গেছে, প্রায় চার ঘণ্টার ব্যবধানে যোগাযোগ বিচ্ছিন্ন মানুষের সংখ্যা প্রায় এক হাজার বেড়েছে। কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৫৭৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে আটকে পড়া কয়েকশ মানুষের তথ্য নতুন করে হিসাবে যুক্ত হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন মানুষের সংখ্যা এত দ্রুত বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, নেপাল পুলিশের দেয়া তথ্য অনুযায়ী নিখোঁজ বিদেশির সংখ্যা ৫৭৫ জন বলা হয়েছে। Post Views: 111 Post navigation সিন্দুরমতির দিঘিকে ধর্মীয় পর্যটনকেন্দ্র করা হবে-ত্রাণমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক