শুটিং করতে গিয়েই অঘটন। জানা যাচ্ছে, মেরুদণ্ডের হাড়ে চিড় ধরেছে অভিনেত্রী নুসরত ভরুচার। অভিনেত্রীর দল জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মুম্বইয়ে নিয়ে এসে তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হবে।

বিনোদন ডেস্ক :

বালিতে গিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে নুসরত ভরুচাকে। শুটিং করতে গিয়েই অঘটন। জানা যাচ্ছে, মেরুদণ্ডের হাড়ে চিড় ধরেছে অভিনেত্রীর। তার দল জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মুম্বইয়ে নিয়ে এসে তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হবে।আনন্দবাজার ডট কম

কাজের সূত্রে বালিতে গিয়েছিলেন অভিনেত্রী। কাজের পাশাপাশি বালিতে কয়েক দিন ছুটি কাটানোর পরিকল্পনাও ছিল তার। বর্তমানে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন নুসরত। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। ১ অক্টোবর সমাজমাধ্যমে নুসরতের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ে। এ বার অভিনেত্রীর শারীরিক অবস্থার বিষয়ে বিবৃতি দিল তার দল। সেখানে জানানো হয়েছে, বালিতে থাকাকালীনই দুর্ঘটনার কবলে পড়েন নুসরত। মেরুদণ্ডে চোট পাওয়ার পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

অভিনেত্রীর দলের বিবৃতিতে বলা হয়েছে, “‘কাজ এবং ছুটি কাটাতে বালিতে গিয়েছিলেন নুসরত ভরুচা। সেখানেই একটি দুর্ঘটনার কবলে পড়েন তিনি। মেরুদণ্ডে চোট লেগেছে তার। বর্তমানে তিনি বালির একটি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। আরও কিছু পরীক্ষানিরীক্ষার পরে চিকিৎসকরা জানিয়েছেন, নুসরতের মেরুদণ্ডে অস্ত্রোপচার করতে হবে।”

অভিনেত্রীর দল আরও জানিয়েছে, নুসরতকে দ্রুত মুম্বইয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। বিমানে বিশেষ চিকিৎসাব্যবস্থার মাধ্যমে তাকে মুম্বইয়ে নিয়ে আসা হবে। সেখানেই হবে অস্ত্রোপচার। বিবৃতিতে বলা হয়েছে, “এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য নুসরতের সুস্থতা এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া। বালি থেকে তাকে বিমানে বিশেষ চিকিৎসাব্যবস্থার মাধ্যমে মুম্বইয়ে ফিরিয়ে আনা হবে। মুম্বইয়েই তার অস্ত্রোপচার হবে।’’ মেরুদণ্ডের চোট এবং অস্ত্রোপচারের কারণে নুসরতকে বেশ কিছু দিন বিশ্রামে থাকতে হবে বলেও জানিয়েছে তার দল। ফলে তার আগামী কয়েক সপ্তাহের কাজে প্রভাব পড়তে পারে।

এই কঠিন সময়ে নুসরতের ব্যক্তিগত পরিসরকে সম্মান করার অনুরোধ করেছে তার দল। পাশাপাশি অভিনেত্রীর দ্রুত সুস্থতার জন্য যারা শুভেচ্ছা জানিয়েছেন, তাদেরও ধন্যবাদ জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “এই সময়ে সকলের কাছে আমাদের অনুরোধ, নুসরতের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন এবং তার চিকিৎসা হতে দিন। সকলের উদ্বেগ, শুভেচ্ছা এবং প্রার্থনার জন্য আমরা কৃতজ্ঞ। প্রয়োজন অনুযায়ী পরবর্তী খবর জানানো হবে।”

উল্লেখ্য, বালিতে কাজের ফাঁকে বেশ কিছু ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন নুসরত। সেখানকার সময় উপভোগ করছিলেন তিনি। কাজ শেষ হওয়ার পরেও কয়েক দিন বালিতে থাকার পরিকল্পনা ছিল তার। এর মধ্যেই ঘটে এই দুর্ঘটনা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *