সলমন খানকে নিয়ে প্রশ্ন করতেই তা এড়়িয়ে গেলেন আরবাজ় খান। কী এমন প্রশ্ন করা হয় তাকে? বিনোদন ডেস্ক : শুক্রবার, ২ অক্টোবর, মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেতা আরবাজ় খান। সেই অনুষ্ঠানে ছবিশিকারিদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। তবে আচমকাই পরিস্থিতি কিছুটা অস্বস্তিকর হয়ে ওঠে। অনুষ্ঠানে তাকে এক ছবিশিকারি অভিনেতা সলমন খানকে নিয়ে প্রশ্ন করেন। সেই প্রশ্ন যেন খানিক এড়িয়ে গেলেন আরবাজ়।আনন্দবাজার ডট কম‘বিগ বস্ ২০’-তে ট্রোলিং নিয়ে সলমনের সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে আরবাজ়ের প্রতিক্রিয়া জানতে চান ওই ছবিশিকারি। প্রশ্ন শুনেই উত্তর না দিয়ে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন আরবাজ়। দ্রুত “ঠিক আছে… অনেক ধন্যবাদ, ধন্যবাদ” বলতে বলতে ছবিশিকারিদের পাস কাটিয়ে চলে যান তিনি। তবে বিষয়টি এখানেই শেষ হয়নি। কিছুক্ষণ পরে পিছন ফিরে ওই পাপারাৎজ়ির কাছে আরবাজ় জানতে চান, “গয়না নিয়ে প্রশ্ন ছিল? আজকের অনুষ্ঠান সংক্রান্ত প্রশ্ন করছিলেন?” এর পর থেকেই আরবাজ়ের এই প্রতিক্রিয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। সলমনকে নিয়ে প্রশ্নের উত্তর না দিয়ে কেন তিনি সরে গেলেন, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে আরবাজ়ের তরফে কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি। প্রশ্নটি এড়িয়ে যাওয়ার পিছনে নির্দিষ্ট কোনও কারণ ছিল কি না, তা-ও স্পষ্ট নয়। এ দিকে, আরবাজ়কে এখনও পর্যন্ত শেষ অভিনয় করতে দেখা গেছে ‘বিহু অ্যাটাক’ ছবিতে। সুজ়াদ ইকবাল পরিচালিত এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন ডেজ়ী শাহ, রাহুল দেব, রজ়া মুরাদের মতো একাধিক অভিনেতা। ব্যক্তিগত জীবনে ২০২৩ সালের ২৪ ডিসেম্বর রূপটানশিল্পী শুরা খানকে বিয়ে করেন আরবাজ়। ২০২৫ সালের ৫ অক্টোবর তাদের কন্যাসন্তানের জন্ম হয়। এর আগে মলাইকা অরোরাকে বিয়ে করেছিলেন আরবাজ়। ১৯৯৮ সালে তাদের বিয়ে হয় এবং ২০১৭ সালে বিচ্ছেদ হয়। তাদের এক পুত্রসন্তান রয়েছে। Post Views: 26 Post navigation মেরুদণ্ডে গুরুতর চোট! বালি থেকে দেশে আনা হচ্ছে নুসরতকে, কেমন আছেন তিনি? বিবৃতি দিল দল