আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণার আটপাড়া উপজেলার ৩নং লুনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক, নেত্রকোণা জেলা ছাত্রদলের সদস্য (সহ-সভাপতি পদমর্যাদা) ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান রুবেল।
চেয়ারম্যান পদে প্রার্থী হতে তিনি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হাসান মিল্টনের কাছে তার জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।
রাজনৈতিক মামলায় আসামি, কারাবরণ ও গুলিবিদ্ধ হওয়ার দাবি
খান রুবেল তার জীবনবৃত্তান্তে উল্লেখ করেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তার বিরুদ্ধে চারটি মামলা হয়েছে। ওই সময়ে তিনি একবার কারাবরণও করেন বলে দাবি করেন।

ছাত্রদলের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় খান রুবেল বলেন, লুনেশ্বর ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার লক্ষ্যেই তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সুযোগ পেলে ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *