ফুল দিয়ে বরণ, নতুন কর্মস্থল ও দায়িত্ব পালনে দেয়া হচ্ছে দিকনির্দেশনা এস.এম.সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সর্বশেষ নিয়োগ পাওয়া ৪৪ জন নবনিযুক্ত সহকারী শিক্ষকের পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন কার্যক্রম শুরু হয়েছে। নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের প্রস্তুতি, বিদ্যালয়ের পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়া এবং শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান নিশ্চিত করতে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়েছে।রোববার সকাল ১০টার দিকে উপজেলা রিসোর্স সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ওরিয়েন্টেশন কার্যক্রমের উদ্বোধন করেন মোরেলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. শেফাইনূর আরেফিন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রণজিত কুমার মিস্ত্রী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সতীশ সরকার, শারমিন খাতুন এবং ১০৭ নম্বর বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদসহ সংশ্লিষ্টরা।ফুল দিয়ে বরণ নবীন শিক্ষকদেরনতুন কর্মজীবনের প্রথম ধাপেই ৪৪ জন শিক্ষককে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষা বিভাগের কর্মকর্তারা। এ সময় নবনিযুক্ত শিক্ষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।শিক্ষা বিভাগের কর্মকর্তারা বলেন, নতুন শিক্ষকরা শুধু একটি চাকরিতে যোগ দেননি; তারা কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ দায়িত্বও গ্রহণ করেছেন। তাই দায়িত্বের শুরুতেই তাদের বিদ্যালয়ের পরিবেশ, প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষকতার পেশাগত দায়িত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেয়া প্রয়োজন।নতুন কর্মস্থল ও দায়িত্ব পালনে দিকনির্দেশনাওরিয়েন্টেশনে নবনিযুক্ত শিক্ষকদের নতুন কর্মস্থল, বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষার্থীদের সঙ্গে আচরণ, শ্রেণিকক্ষে পাঠদানের পদ্ধতি ও বিদ্যালয়ের বিভিন্ন নিয়ম-কানুন সম্পর্কে ধারণা দেয়া হচ্ছে।পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম, অফিস ব্যবস্থাপনা, শিক্ষক হিসেবে দায়িত্ব ও কর্তব্য, সহকর্মিদের সঙ্গে সমন্বয় এবং নতুন কর্মপরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেয়ার বিভিন্ন বিষয় তুলে ধরা হচ্ছে।শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও মানবিক আচরণ, শ্রেণিকক্ষে ইতিবাচক পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে শিক্ষকের ভূমিকার ওপরও গুরুত্ব দেয়া হচ্ছে।‘শিক্ষক শুধু পাঠদান করেন না, ভবিষ্যৎও গড়ে দেন’ওরিয়েন্টেশনে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, একজন শিক্ষক একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাঠ্যবইয়ের জ্ঞান দেয়ার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার দায়িত্বও শিক্ষকের।নবনিযুক্ত শিক্ষকদের সততা, নিষ্ঠা, সময়ানুবর্তিতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তারা বলেন, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা ও ভালোবাসা একজন শিক্ষকের সবচেয়ে বড় শক্তি।পাঁচ দিনব্যাপী এ ওরিয়েন্টেশনের মাধ্যমে নবনিযুক্ত ৪৪ জন শিক্ষক তাদের নতুন কর্মস্থল ও দায়িত্ব সম্পর্কে প্রয়োজনীয় বাস্তবভিত্তিক ধারণা লাভ করবেন। একই সঙ্গে বিদ্যালয়ের নিয়ম-কানুন ও দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে দক্ষতা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীবান্ধব পাঠদান নিশ্চিত করার জন্য নিজেদের প্রস্তুত করে তুলবেন।সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন শিক্ষকদের যোগদানে মোরেলগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদানের পরিবেশ আরও গতিশীল হবে। তাদের জ্ঞান, দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাজীবন আরও সমৃদ্ধ হবে এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এ নতুন শিক্ষকরা।এস.এম.সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতি নিধি :বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সর্বশেষ নিয়োগ পাওয়া ৪৪ জন নবনিযুক্ত সহকারী শিক্ষকের পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন কার্যক্রম শুরু হয়েছে। নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের প্রস্তুতি, বিদ্যালয়ের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া এবং শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান নিশ্চিত করতে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়েছে।রোববার সকাল ১০টার দিকে উপজেলা রিসোর্স সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ওরিয়েন্টেশন কার্যক্রমের উদ্বোধন করেন মোরেলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. শেফাইনূর আরেফিন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রণজিত কুমার মিস্ত্রী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সতীশ সরকার, শারমিন খাতুন এবং ১০৭ নম্বর বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদসহ সংশ্লিষ্টরা।ফুল দিয়ে বরণ নবীন শিক্ষকদেরনতুন কর্মজীবনের প্রথম ধাপেই ৪৪ জন শিক্ষককে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষা বিভাগের কর্মকর্তারা। এ সময় নবনিযুক্ত শিক্ষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।শিক্ষা বিভাগের কর্মকর্তারা বলেন, নতুন শিক্ষকরা শুধু একটি চাকরিতে যোগ দেননি; তাঁরা কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ দায়িত্বও গ্রহণ করেছেন। তাই দায়িত্বের শুরুতেই তাঁদের বিদ্যালয়ের পরিবেশ, প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষকতার পেশাগত দায়িত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া প্রয়োজন।নতুন কর্মস্থল ও দায়িত্ব পালনে দিকনির্দেশনাওরিয়েন্টেশনে নবনিযুক্ত শিক্ষকদের নতুন কর্মস্থল, বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষার্থীদের সঙ্গে আচরণ, শ্রেণিকক্ষে পাঠদানের পদ্ধতি ও বিদ্যালয়ের বিভিন্ন নিয়ম-কানুন সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম, অফিস ব্যবস্থাপনা, শিক্ষক হিসেবে দায়িত্ব ও কর্তব্য, সহকর্মীদের সঙ্গে সমন্বয় এবং নতুন কর্মপরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার বিভিন্ন বিষয় তুলে ধরা হচ্ছে।শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও মানবিক আচরণ, শ্রেণিকক্ষে ইতিবাচক পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে শিক্ষকের ভূমিকার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।‘শিক্ষক শুধু পাঠদান করেন না, ভবিষ্যৎও গড়ে দেন’ওরিয়েন্টেশনে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, একজন শিক্ষক একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাঠ্যবইয়ের জ্ঞান দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার দায়িত্বও শিক্ষকের।নবনিযুক্ত শিক্ষকদের সততা, নিষ্ঠা, সময়ানুবর্তিতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তাঁরা বলেন, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা ও ভালোবাসা একজন শিক্ষকের সবচেয়ে বড় শক্তি।পাঁচ দিনব্যাপী এ ওরিয়েন্টেশনের মাধ্যমে নবনিযুক্ত ৪৪ জন শিক্ষক তাঁদের নতুন কর্মস্থল ও দায়িত্ব সম্পর্কে প্রয়োজনীয় বাস্তবভিত্তিক ধারণা লাভ করবেন। একই সঙ্গে বিদ্যালয়ের নিয়ম-কানুন ও দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে দক্ষতা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীবান্ধব পাঠদান নিশ্চিত করার জন্য নিজেদের প্রস্তুত করে তুলবেন।সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন শিক্ষকদের যোগদানে মোরেলগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদানের পরিবেশ আরও গতিশীল হবে। তাঁদের জ্ঞান, দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাজীবন আরও সমৃদ্ধ হবে এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এ নতুন শিক্ষকরা। Post Views: 51 Post navigation লুনেশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে জীবনবৃত্তান্ত জমা দিলেন খান রুবেল দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগ স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী কর্মচারীদের মানববন্ধন