দিনাজপুর প্রতিনিধি।।দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লাখনিতে কর্মরত আউট সোর্সিং প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োজিত কর্মচারীদের নিয়োগ সম্পূর্ণ প্রদান না করে নিজস্ব মনোনীত প্রার্থীদেরকে নিয়োগ কমিটি অর্থের বিনিময়ে নিয়োগ প্রদান ও অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে খনির গেঁটে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।রবিবার (৪ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১১ টায় বড়পুকুরিয়া কয়লাখনিতে বিসিএমসিএল এর আউটসোর্সিং প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োজিত কর্মচারী মোঃ তোফায়েল হোসেন বক্তব্যে বলেন, আমরা মানববন্ধনের মাধ্যমে জানাতে চাই যে, আমরা বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল)-এ আউটসোর্সিং প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োজিত কর্মচারী। দীর্ঘ প্রায় ২০-২৫ বছর যাবৎ দক্ষতা ও সুনামের সাথে কাজ করে আসছি। কয়লা খনির কারণে জমি অধিগ্রহণের ফলে আমাদের অনেকেই বসত-ভিটা, ফসলি জমি, মসজিদ, মাদ্রাসা এমনকি বাব-দাদার কবরস্থান পর্যন্ত হারিয়েছি।১৫ মে ২০০৯ তারিখে বিসিএমসিএল কর্তৃপক্ষ এবং ক্ষতিগ্রস্ত জনগণের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকের ৮ ধারায় ক্ষতিগ্রস্তদের কয়লা খনিতে চাকরির ক্ষেত্রে কর্তৃপক্ষ কর্তৃক সরকারি নীতিমালা শিথিল করে চাকরি প্রদানের সুপারিশ করার প্রতিশ্রুতি দেয়া হয়। প্রথম হতেই অত্র কোম্পানিতে ক্ষতিগ্রস্তদের স্থায়ী নিয়োগ দেয়ার কথা থাকলেও অদ্যাবধি আউটসোর্সিং কর্মচারী হিসেবে সকল সুযোগ-সুবিধা হতে বঞ্চিত করা হচ্ছে।গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মনগড়া পরীক্ষার মাধ্যমে আবারও আমাদের বঞ্চিত করে অবৈধভাবে বহিরাগতদের অর্থাৎ বিসিএমসিএল-এর কিছু কর্মকর্তার আত্বীয় স্বজনদের নিয়োগ প্রচেষ্টা চলছে, যা স্থগিত রেখে, বিসিএমসিএল কর্তৃপক্ষ এবং ক্ষতিগ্রস্ত জনগণের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি মোতাবেক সরকারী নীতিমালা শিথিল করে এবং হাইকোর্টের রীট পিটিশন (যার নম্বর ১২৮৮/২০১৮) এর রায়ের ভিত্তিতে কোম্পানির পরিচালনা পর্ষদের দফা নম্বর ২৯৫/৬০/২০০৫-এর ৩.৩ এর সিদ্ধান্তের আলোকে কমিটি গঠন করে জরুরি ভিত্তিতে সকল পিটিশনারের স্থায়ী নিয়োগ প্রদানের জন্য রায় দেন। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) বাংলাদেশের একমাত্র উৎপাদনশীল ভূগর্ভস্থ কয়লা খনি, এটি একটি লাভজনক প্রতিষ্ঠানও বটে। উক্ত কোম্পানিতে আমরা দীর্ঘদিন যাবত আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োজিত থেকে কয়লা খনির কাজে প্রশিক্ষিত ও অভিজ্ঞতা অর্জন করেছি কিন্তু চাকরি স্থায়ী না হওয়ায় আমরা বিভিন্ন সুযোগ সুবিধা হতে বঞ্চিত। Post Views: 27 Post navigation মোরেলগঞ্জে ৪৪ নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকের ওরিয়েন্টেশন শুরু