বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র একটি সূত্র মারফত জানা গেছে, আবেদনের প্রেক্ষিতে দেখা করার সময় দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার সন্ধ্যা ৮টায় সময় দেয়া হয়েছে। আন্তর্জাতিক ডেস্ক : এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে এ বার রাষ্ট্রপতির দরবারে বিরোধীরা। বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র একটি সূত্র মারফত জানা গেছে, আবেদনের প্রেক্ষিতে দেখা করার সময় দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার সন্ধ্যা ৮টায় সময় দেয়া হয়েছে। ওই সূত্রের দাবি, ‘ইন্ডিয়া’-র ১০ জনের প্রতিনিধিদল নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি ভবনে গিয়ে মুর্মুর সঙ্গে দেখা করবে।আনন্দবাজার ডট কম প্রতিনিধিদলে রাহুল গাঁধী, প্রিয়ঙ্কা গাঁধী, মল্লিকার্জুন খড়্গে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে পারেন। এসআইআর এবং ‘ভোটচুরি’ বিতর্কের আবহে রাষ্ট্রপতির সাক্ষাৎপ্রার্থী হয়েছিল ‘ইন্ডিয়া’। সেই মতো সময়ও চাওয়া হয়েছিল রাষ্ট্রপতি ভবনের কাছে। কিন্তু শুক্রবার সকাল পর্যন্ত সেখান থেকে কোনও বার্তা আসেনি। তাই বিরোধীরা এখনই রাষ্ট্রপতির দেখা পাবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার বিকেলেই দিল্লি রওনা দেন তৃণমূলনেত্রী। গত ২৩ সেপ্টেম্বর ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর অন্তর্তদন্তমূলক প্রতিবেদনকে ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতি। প্রতিবেদন অনুযায়ী, দুই কমিশনার, সুখবীর সিংহ সঁধু এবং বিবেক জোশীর অভিযোগ, তাদের অন্ধকারে রেখে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। মূলত ভোটার তালিকার স্বচ্ছতা রক্ষা, বেআইনি ভাবে ৬ নম্বর ফর্মের বয়ান বদল, এসআইআর-এর পর ভোটারদের নাম বাদ দেয়া এবং যুক্ত করা সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আপত্তি জানিয়েছেন সঁধু এবং জোশী। গত ১০ মাসে ১৪ বার কমিশনের সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন তারা। বিতর্কের মুখে কমিশনের ব্যাখ্যা, নির্বাচন কমিশনারদের মধ্যে মতবিরোধ থাকলেও ঐকমত্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নেয়া হয়। কমিশন এই ব্যাখ্যা দিলেও বিতর্ক থামেনি। উল্টে বিরোধী দলগুলি কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়ে জ্ঞানেশের পদত্যাগ দাবি করেছে। গত ৩০ সেপ্টেম্বর দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠকেই জ্ঞানেশের অপসারণের দাবিতে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা করা হয়েছিল। মঙ্গলবার বিরোধী জোটের সাংসদরা নির্বাচন সদন অভিযান করছেন। বুধ এবং বৃহস্পতিবারও জ্ঞানেশ-বিরোধী বিক্ষোভে উত্তাল হয় দিল্লি। বুধবারের বিক্ষোভের অভিমুখ ছিল যন্তর মন্তর। আগামী শনিবার দিল্লির যন্তর মন্তরে মেগা সমাবেশ রয়েছে ‘ইন্ডিয়া’র। পাশাপাশি, রাষ্ট্রপতির কাছেও জ্ঞানেশের ‘বেআইনি কার্যকলাপ’-এর খতিয়ান পেশের সিদ্ধান্ত নেয়া হয়েছিল ৩০ সেপ্টেম্বরের বৈঠকে। বৃহস্পতিবার বেণুগোপাল জানান, আগামী ৭ থেকে ৯ অক্টোবরের মধ্যে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়ে আর্জি জানিয়েছিলেন তারা। Post Views: 25 Post navigation তিন চিকিৎসককে আইনি চিঠি পাঠালেন মমতা! ‘ড্রয়ার’ দেখিয়ে এসএসকেএমের পাশে শুভেন্দু হাওড়া, শিয়ালদহ থেকে বাতিল রাজধানী এক্সপ্রেস! ‘যন্তর মন্তর ২.০’ স্তব্ধ করতে মরিয়া কেন্দ্র?