দিনাজপুর প্রতিনিধি।।
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৬১টি পূজা মণ্ডপে সরকারি অনুদানের ৩৬ হাজার ৬০০ মেট্রিকটন চালের ডিও লেটার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা সভাকক্ষে আইনশৃখলা কমিটির বিশেষ সভায় এসব অনুদানের ডিও লেটার মণ্ডপ কমিটির হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ.জেড.এম রেজওয়ানুল হক। শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনায় ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর এলাকার পূজামণ্ডপগুলোতে সরকারি অনুদান হিসেবে ৬০০ কেজি করে প্রতিটি মণ্ডপে এসব চালের ডিও বিতরণ
করা হয়।
এতে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এ.এস.এম শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্ত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, ফুলবাড়ী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহসিন আলী, উপজেলা সহকারী প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ। এছাড়া ফুলবাড়ী প্রেসক্লাব ও ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *