· ন্যাশনাল ব্যাংক পিএলসি’র উদ্যোগে গত ১১ ও ১২ আগস্ট ২০২৬ ব্যাংকের ১২টি শাখা ও উপশাখায় “আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। শাখাগুলো হলো- নাটোর, পঞ্চগড়, নওগাঁ, সিরাজগঞ্জ, নিয়ামতপুর এসএমই/কৃষি, বুড়িমারী, পাবনা, দিনাজপুর, বিরামপুর ও রংপুর। এছাড়া রানিহাতী ও তারাগঞ্জ উপশাখাতেও “আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।“আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই কর্মশালাযগুলোতে ব্যাংকিং সেবার গুরুত্ব এবং আর্থিক খাতে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।কর্মশালায় ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি বিল পেমেন্ট, কার্ড বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ ও শপিংসহ বিভিন্ন ডিজিটাল ও ক্যাশলেস ব্যাংকিং সেবা সম্পর্কে অংশগ্রহণকারীদের ব্যবহারিক ধারণা দেওয়া হয়, যা তাদের আর্থিক সাক্ষরতা বৃদ্ধি এবং নিরাপদ লেনদেনে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।ন্যাশনাল ব্যাংক পিএলসি দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগণকে ব্যাংকিং সেবার আওতায় আনার লক্ষ্যে দীর্ঘদিন ধরে আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রম পরিচালনা করে আসছে। এই ধরনের কর্মশালার মাধ্যমে ব্যাংক প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে আধুনিক ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা তৈরি এবং তাদের আর্থিক অন্তর্ভুক্তির হার বৃদ্ধিতে ভূমিকা রাখছে। National Bank Limited পেজ থেকে Post Views: 25 Post navigation মাতৃদুগ্ধ পান শিশুর অধিকার