আসাদ হোসেন রিফাতঃ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের ২১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে রাজিব হোসেন আহ্বায়ক, রাকিবুল ইসলাম রেইন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং জাহিদ হাসানকে সদস্যসচিব মনোনীত করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) রাতে লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদেকুল ইসলাম পাভেল ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খানের স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।

ঘোষিত এই কমিটির ২১ সদস্যের বাকিরা হলেন, যুগ্ম আহ্বায়ক রিয়াদ আহাম্মেদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল আরিফ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিকুজ্জামান মিশু, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা, যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হাসান আবীর, যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান, সদস্য আশিক শাহ, মোসলেম খান, শরিফুল ইসলাম সবুজ, মাহামুদুল হাসান সৌরভ, রাজু ইসলাম, আপেল সাহান আসিক, সাগর হোসেন, শরিফুল ইসলাম, এস এম সিয়াম, জুবায়ের আহমেদ সবুজ ও মোরসালিন সরকার অর্ণব।
নবনির্বাচিত নতুন আহ্বায়ক কমিটিকে আগামী ৯০দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করার নির্দেশ দিয়েছে লালমনিরহাট জেলা ছাত্রদল।

হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক রাজিব হোসেন বলেন, নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে হাতীবান্ধা উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যায় নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *