দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে। ১৩ অক্টোবর ২০২৬ তারিখে বর্ডার গার্ড বাংলাদেশ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিজিবি জানায়, ১২ অক্টোবর ২০২৬, রাত ২২১০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ গোবিন্দপুর বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন সীমান্তবর্তী ঢাকদহ গোপালপুর নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৯৬ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়। উক্ত নিষিদ্ধ সিরাপের সিজার মূল্য ২৮ হাজার ৮০০ টাকা।বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত বিক্রয় নিষিদ্ধ সিরাপ এর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের সনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে। Post Views: 30 Post navigation আটপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত