আটপাড়া (নেত্রকোনা ) প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি, অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, আটপাড়া, নেত্রকোণার আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল কবীর। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এম এ মোমিন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দুর্যোগ মোকাবিলা ও অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনায় করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়া হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *